• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

শার্শায় একই পরিবারের পাঁচজনসহ ৩০ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান 

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
যোগদানকারীরা বাগআঁচড়া ইউনিয়নের টেংরা ৮ নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।
শনিবার রাতে জেলার শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বাগআঁচড়া বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির নেতা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের হাতে ফুল দিয়ে নেতাকর্মীরা জামায়াত থেকে করেন। যোগদানকারী ৩০ জন নেতাকর্মীদের মধ্যে অন্যতম রয়েছে,বাগআঁচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে জামায়াত ইসলামীর কর্মী হাজী আনসার আলি,কাওছার আলি, লিয়াকত আলি,আবুজার আলী,আবুহার আলী, মৃত আব্দুল মাজেদ গাজি ছেলে আবু বক্কর মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান,মজনুর ছেলে মুকুল হোসেন,ও মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।
এ সময় যোগদানকারীরা জানান,তারা দীর্ঘদিন জামায়াতের কর্মী ছিলেন। এখন স্বেচ্ছায়-সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আকৃষ্ট হয়ে বিএনপিতে যোগদান করলেন। এসময় তারা আগামীর পথচলায় সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন ।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেছেন, বিএনপিতে শনিবার রাতে জামাতের পরিবার-পরিজনসহ প্রায় ৩০ জন নেতাকর্মী যোগদান করেছে। তারা দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। জাতীয়তাবাদী দলের কার্যক্রমে এসব জামাতের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করে। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd