• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে পৃথক ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত, রাজনৈতিক দ্বন্দ্বে আহত একজন

Reporter Name / ১৮৮ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মনিরামপুর

প্রতিনিধি :
যশোরের মনিরামপুর ও শার্শায় পৃথক ঘটনায় এক আওয়ামী লীগ নেতা নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে এদুটি ঘটনা ঘটে।
মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৩০) নামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত হন। তিনি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজহার মাস্টারের ছেলে। রাত সোয়া ৯টার দিকে রাজগঞ্জ বাজারের স’ মিল সংলগ্ন চায়ের দোকানের সামনে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবুল বাশার জানান,কেবা কারা এ হত্যার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং আসামিদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।
অন্যদিকে,একই রাতে শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের কোপে আহত হন। তিনি ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে অবস্থানকালে প্রতিবেশী নসিমদ্দিন তার ছেলে শফি,শাহ আলমসহ আরও ১৪-১৫ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত একটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আহতের চাচাতো ভাই অভিযোগ করেন,পূর্ব রাজনৈতিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd