• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

Reporter Name / ১৮৩ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

 

শহিদ জয়, যশোর 
জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ জেলা যশোরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকালে দুই দিনের সফরে তিনি যশোরে পৌঁছালে জেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে বরণ করে নেন।
সকাল সাড়ে ১০টার পর ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছান প্রতিমন্ত্রী। যশোর বিমানবন্দরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতাকর্মীদের নিয়ে তাকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি যশোর সার্কিট হাউসে যান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান,পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই শুভেচ্ছা বিনিময় পর্ব চলে।
শুভেচ্ছা জানানো সংগঠনগুলোর মধ্যে ছিল যশোর স্থানীয় সরকার বিভাগ, যশোর সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), জেলার ক্রীড়া সংগঠকবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি (যশোর সার্কেল), নগর বিএনপি ও সদর উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে যশোরবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিন জুমার নামাজ আদায় করেন শহরের কারবালা জামে মসজিদে। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd