• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খোমেনি হত্যার প্রতিবাদে  যশোরে বিক্ষোভ সমাবেশ  যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি যশোরে হিট ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার ও হুইলচেয়ার বিতরণ যশোরে ব্যবসায়ীকে অজ্ঞান করে ২ লক্ষাধিক  টাকা ছিনতাই যশোর শার্শায় ১৭৫ বোতল উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোরে অভিযানে বার্মিজ চাকুসহ যুবক আটক যশোরে ধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান যশোরের অভিযানে আলমগীর হত্যা মামলায় মনিরুল গ্রেফতার,ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের প্রতি আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি ইরানে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ যশোরে 

প্রিয় নেতার সাফল্যে উল্লসিত যশোর সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন তরুণ আইনজীবীরা

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

শহিদ জয়, যশোর :
যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় যশোরে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তার এ সাফল্যে উল্লসিত হয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তরুণ নেতারা সাধারণ মানুষকে মিষ্টিমুখ করান।
বুধবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতি ভবন (উকিল বার) চত্বরে এ আয়োজন করা হয়। এ সময় পথচারী, রিকশাচালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আয়োজনস্থলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, যশোরের একজন জনপ্রতিনিধি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যশোর ইউনিটের আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক মুক্তা, অ্যাডভোকেট বোরহান সিদ্দিকী, অ্যাডভোকেট ফিরোজ হক, অ্যাডভোকেট সোনিয়া শারমিন, অ্যাডভোকেট ফারহানা বন্যা, অ্যাডভোকেট মেহেন নিগার সাকি, অ্যাডভোকেট ফরিদ হোসেন, অ্যাডভোকেট শাহনাজ জিনা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে। একই সঙ্গে তারা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্থতা, দীর্ঘায়ু ও সফল দায়িত্বপালন কামনা করেন।
সাধারণ মানুষের মধ্যেও ছিল উৎসবের আমেজ। অনেকেই বলেন, যশোরের উন্নয়ন, শিল্প-কারখানা সম্প্রসারণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন প্রকল্প বাস্তবায়নে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd