• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে বিএসপির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name / ২০৯ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

যশোরে কবি পরিবারের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, দৈনিক রেডনিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাড. শেখ তাজ হোসেন তাজু, রূপালি ব্যাংকের অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান, বিদ্রোহী সাহিত্য পরিষদের আজীবন সদস্য আলমগীর কাইয়ুম।

বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি কবি নূরজাহান আরা নীতি

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এডিএম রতন,সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, আমির হোসেন মিলন, সঞ্জয় নন্দী, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, কাজী নূর, শরিফুল আলম, অরুণ বর্মন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আছাদুজ্জামান বলেন, আজ সিলেবাসের বই পড়ে ভাল লিখলে পরীক্ষার ফলাফল ভাল হবে। একদিন ভাল চাকরিও হবে। কিন্তু মানুষ হতে হলে সিলেবাসের বই পড়লে হবে না। তার জন্য বেশি করে বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে বিদ্রোহী সাহিত্য পরিষদ পরিবারের ২৮ কৃতী শিক্ষার্থী এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মানি (প্রাইজবণ্ড) প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd