আহবান নিউজ :
যশোর পৌর এলাকার ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৭ যশোর- ৩ (সদর) সংসদীয় আসনে, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)মনোনীত চশমা প্রতীকের প্রার্থী মোঃ নিজামদ্দিন অমিত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

নির্বাচনের প্রচারকালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারন সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সুশান্ত সরকার,রাজু মোল্লা, জাহিদ হোসেন, মোহাম্মদ ওদুদ, শেখ রিফাত হোসেন,সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমূখ।