• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক স্ত্রী-সন্তান থাকার পরও অবিবাহিত দেখিয়ে ফায়ার সার্ভিসে চাকরি, যশোরের রুবেলকে নিয়ে বিতর্ক যশোরে পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী শফি মেম্বার আটক যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ নড়াইলে নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সঙ্গে যসাকস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণার স্মরণসভা যশোরে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব আহম্মেদ গ্রেফতার

শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান ডেস্ক :

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল প্রেরণ করেছে। এই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণয়কে অবহিত করা হবে।

বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

 

 

 

 

 

 

 

 

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd