• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গণসংযোগ

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধানের শীষ জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, সামাজিক সুরক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ধানের শীষ।
রোববার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি আদর্শ পাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে সকল ধর্মের নারী-পুরুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ ১৭ বছরের রক্তদান ও আত্মত্যাগের বিনিময়ে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। নতুন করে কোনো ভোট চোর, ডাকাত বা ছিনতাইকারী মাথাচাড়া দিলে তা প্রতিহত করা হবে। ভোটকেন্দ্র পাহারা দিয়ে নিজের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা হবে না।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার হচ্ছে নির্বাচনের আগে জনগণের সঙ্গে একটি সামাজিক চুক্তি। বিএনপি সরকার গঠন করলে সেটিই রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হবে এবং জনগণের সামনে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
এদিন তিনি নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন।
জুলাই যোদ্ধাদের দৃঢ় সমর্থন
এদিকে যশোর সদর–৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি ২৪-এর জুলাই যোদ্ধারা দৃঢ় সমর্থন জানিয়েছেন। সমর্থন জানিয়ে তারা নির্বাচনী প্রচারণা ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরাসরি মাঠে নামেন।
রোববার যশোরের ড. আব্দুর রাজ্জাক কলেজ ও মাইকেল মধুসূদন কলেজের আসাদ গেট এলাকায় প্রচারণা চালান তারা। জুলাই যোদ্ধারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
প্রচারণায় অংশ নেওয়া জুলাই যোদ্ধারা বলেন, প্রার্থী হিসেবে অনিন্দ্য ইসলাম অমিত তরুণ ও প্রবীণ সকল শ্রেণির মানুষের মনের কথা বোঝেন। তার শিক্ষাগত যোগ্যতা, মানবিক কর্মকাণ্ড ও সৃজনশীল চিন্তাভাবনা তাদের আস্থার জায়গা তৈরি করেছে। এ কারণেই তারা ধানের শীষের পক্ষে কাজ করছেন।
তারা আরও বলেন,সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে মানুষের মত প্রকাশের অধিকার ফিরিয়ে আনতে হবে,
প্রতিহিংসামুক্ত ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা জরুরি,
তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।
প্রচারণায় উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. এনাম সিদ্দিকী, মো. আবিদ হাসানসহ জুলাই যোদ্ধা মো. নাফিস আনজুম রিফাত, মো. মেহেদী হাসান, মো. সিফাত খন্দকার, রাফিউজ্জামান রাফী প্রমুখ। এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd