• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার বিকল্প নেই ..সাবেক এমপি কাজী আলাউদ্দিন 

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
“মাদককে না বলি, ক্রীড়াকে উৎসাহিত করি” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলায় অনুৃষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ মৌতলা ইউনিয়ন কাপের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ ও প্রাক্তন কৃতি ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠান।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মৌতলা নামাজগড় ফুটবল মাঠে আয়োজিত খেলায় মুখোমুখি হয় মৌতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড বনাম ৯নং ওয়ার্ড ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দর্শকদের মাতিয়ে তোলেন দুর্দান্ত পারফরম্যান্সে। উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩ গোলে জয়লাভ করে মৌতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পানিয়া জলকল্যাণ সমিতি ফুটবল একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। টুর্ণামেন্টের সার্বিক আয়োজন ও সমন্বয় কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী রাব্বি হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ এমদাদুল হক, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রবিউল্লাহ বাহার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আযম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ ও সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, মৌতলা ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী আবু সাঈদ ও সদস্য সচিব শেখ তহিনুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক এস এম নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ। খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ ও রানারআপ দলের হাতে টেলিভিশন তুলে দেন অতিথিরা। একইসাথে ইউনিয়নের প্রাক্তন কৃতি ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথি আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন বলেন“ তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীলতা বাড়ায়। এ ধরনের টুর্ণামেন্ট তরুণদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা যেমন প্রয়োজন, ঠিক তেমনি ক্রীড়া তরুণদের শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে।” ফাইনাল খেলায় জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক ধারাবর্ণনায় ছিলেন। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন সৈয়দ মমিনুর রহমান ও মুর্শিদ এলাহী বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd