• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ১০০ বন্দি

Reporter Name / ১৫৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক অনন্য নজির সৃষ্টি হলো যশোর কেন্দ্রীয় কারাগারে। ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট দিয়েছেন ১০০ জন বন্দি।
ভোটের প্রক্রিয়া ও নিবন্ধন কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের ভোটাধিকারের বিষয়টি আগেভাগেই অবহিত করা হয়েছিল। এতে অনেক বন্দি আগ্রহ দেখালেও জাতীয় পরিচয়পত্র না থাকা বা কারিগরি সীমাবদ্ধতার কারণে সবাই নিবন্ধন করতে পারেননি। প্রাথমিক পর্যায়ে ১২৯ জন বন্দি অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলেও শেষ পর্যন্ত শনিবার ১০০ জন বন্দি তাদের ভোট প্রদান করেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান জানান, নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত ভোটারদের জন্য পৃথকভাবে পোস্টাল ব্যালট সংবলিত ১১১টি খাম পাঠানো হয়। প্রতিটি প্যাকেটে ভোট প্রদানের নির্দেশিকা ও ব্যালট পেপার ছিল।
তিনি আরো জানান, বন্দিরা নিজ নিজ নির্বাচনী আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে অবগত হওয়ার পর ব্যালট পেপার গ্রহণ করেন। এরপর কারাগারের ভেতরে নির্ধারিত স্থানে বসেই গোপনীয়তা বজায় রেখে ১০০জন বন্দির ভোট গ্রহণ সম্পন্ন হয়। সমস্যা থাকার কারণে ১১টি ভোট গ্রহণ সম্ভব হয়নি। পরে ভোটাধিকার প্রয়োগকারী বন্দিরা সিলগালাকৃত খাম কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। বিধি অনুযায়ী ব্যালট পেপারগুলো পরবর্তী পদক্ষেপের জন্য জেলা রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। এই উদ্যোগের ফলে কারাগারে থেকেও নাগরিক অধিকার চর্চার এক নতুন দ্বার উন্মোচিত হলো বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd