আহবান নিউজ :
আজ সকাল ১০ টায় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৭ যশোর- ৩ (সদর) সংসদীয় আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)মনোনীত চশমা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নিজামদ্দিন অমিত চশমা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

নির্বাচনের প্রচারকালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারন সম্পাদক খন্দকার জাহিদ হাসান, রাজা মিয়া,জমির গাজী,রাজু মোল্লা,জাহিদ হোসেন, প্রমূখ।