• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা 

Reporter Name / ১৯৬ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

যশোরে বাকপ্রতিবন্ধী (৩০)ধর্ষণের শিকার হয়েছে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেছেন যশোর সরদ উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত নূর আলী বিশ্বাসের ছেলে গোলাম রাব্বানী (৪৮)।
তিনি এজাহারে উল্লেখ করেছেন, গত বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে যশোর-বেনাপোল সড়কের পাশে নতুনহাট নাম স্থানের অদুরে নতুনহাট পাবলিক কলেজের প্রভাষক তাকে ফোন দিয়ে জানান-কলেজের পশ্চিমপাশের একটি পেঁপে বাগানের মধ্যে একজন অসুস্থ্য অবস্থায় পড়ে আছে। সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং ওই নারীকে জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে পারেন না। তখন তার মনে হয়েছে তিনি শারীরিক ভাবে খুবই দুর্বল এবং বাকপ্রতিবন্ধী। সে সময় তিনি জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করলে চঁাচড়া ফঁাড়ির পুলিশ সেখানে যান এবং পুলিশের সহযোগিতায় তিনি ওই নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতলের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা করে জানান ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার এবং পুলিশের ধারনা বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে যে কোন সময় ওই নারী পেঁেপ বাগানের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন। তিনি কথা বলতে পারেন না বিধায় তার নাম পরিচয় কিছুই জানতে পারেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd