• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

শনিবার দৈনিক রানার সম্পাদক মুকুলের ২৭তম হত্যা বার্ষিকী

Reporter Name / ১৮৯ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 শনিবার ৩০ আগস্ট যশোরের দৈনিক রানার পত্রিকার প্রকাশক ও সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ২৭ তম হত্যা বার্ষিকী। ১৯৯৯ সালের আজকের দিনে শহরের চারখাম্বার মোড়ে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মুকুল। হত্যা বার্ষিকীকে ঘিরে যশোরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে কালেঅব্যাচ ধারন, শহীদের কবরে ও স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিল।
এদিকে দীর্ঘ ২৬ বছরের মুকুল হত্যাকান্ডের কোন কুলকিনারা না হওয়ায় যশোরের সাংবাদিক সমাজ হতাশ হয়ে পেেড়েছন। তাদের বক্তব্য হচ্ছে, বিচার পাইনা, তাই বিচার চাই না। ১ বছরের ব্যবধানে যশোরের প্রতিথযশা দুই জন সাংবাদিক নির্মম হত্যাকান্ডের শিকার হন। এদের একজন হচ্ছেন দৈনিক জনকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল ও অপরজন হচ্ছেন দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল। কিন্তু এই দুটি হত্যাকান্ডের অদ্যাবধি কোন বিচার হয়নি। চিহ্নিত হয়নি প্রকৃত হত্যাকারীরা। মামলা দুটি বছরের পর বছর আদালতের হিমঘরে পড়ে আছে। যশোরের সাংবাদিকসমাজসহ গোটা দেশের সাংবাদিকরা ১৯৯৮ ও ১৯৯৯ সালে সংঘটিত এই দুটি চাঞ্চল্যকর সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে রাজপথে লড়াই সংগ্রাম কেেরেছন। কিন্তু অদ্যাবধি সেই দুটি হত্যাান্ডের কোন বিচার হয়নি। যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, আমরা যশোরের সাংবাদিকরা স্বজনদের হত্যার বিচার চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়েছি। এখন আর বিচার চাই না। আমরা তাদের রুহের মাগফেরাত চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd