• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, এক যুবক গ্রেফতার

Reporter Name / ১৮১ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

যশোরের কেশবপুর থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট দুপুরে সাতক্ষীরা সদর থানার বাসিন্দা ও কেশবপুরে কর্মরত ফারুক হোসেন সাগরদাড়ী ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের একটি মসজিদে নামাজ পড়তে যান। তিনি তার ডিসকভার ১১০সিসি মোটরসাইকেল মসজিদের পাশে তালাবদ্ধ অবস্থায় রেখে গেলে সেটি চুরি হয়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালিয়ে ২৮ আগস্ট রাতে যশোর সদরের মুড়লী মোড় এলাকা থেকে আব্দুল্লাহ বিন জিহাদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বস্তপুর গ্রামের মোজাফ্ফর-শেফালি দম্পতির ছেলে। বর্তমানে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের ঘোপ দুর্গাপুর এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, তাকে ২৯ আগস্ট আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে
একটি কালো রঙের ডিসকভার ১১০সিসি মোটরসাইকেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd