• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

উন্নয়ন ও পরিবর্তনে ধানের শীষে আস্থা রাখতে চান যশোর ইছালী ইউনিয়নবাসী

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে আস্থা রাখতে চান যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নবাসী। ইউনিয়নের সর্বস্তরের মানুষ বলছেন, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিদ্যুৎসহ ব্যাপক উন্নয়ন হয়েছিল। দীর্ঘ ১৭ বছর ধরে সেই উন্নয়ন ধারাবাহিকতা না থাকায় তারা উন্নয়ন বঞ্চিত হয়েছেন।
সোমবার দিনভর বিএনপি মনোনীত প্রার্থী যশোর-৩ (সদর) আসনের অনিন্দ্য ইসলাম অমিত ইছালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভা করেন। এ সময় তাকে ফুল ছিটিয়ে বরণ করেন স্থানীয়রা। সভায় বক্তারা বলেন, তরিকুল ইসলামের সময়ে গ্রামের অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হলেও পরবর্তীতে সেগুলো সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে।
কয়েতখালী গ্রামের সাইদুল ইসলাম বলেন,তরিকুল ইসলামই গ্রামে বিদ্যুৎ ও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। একই গ্রামের দুলালী রানী বলেন, মন্দির নির্মাণে তরিকুল ইসলাম সহায়তা করেছিলেন,পরে আর কেউ খোঁজ নেয়নি। জোত রহিমপুরের আফজাল হোসেন বলেন, সেতু, বিদ্যালয় ও রাস্তাঘাট উন্নয়নে তরিকুল ইসলামের অবদান ছিল উল্লেখযোগ্য।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ভোটবিহীন জনপ্রতিনিধিদের কারণে এলাকায় উন্নয়ন হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হলে ইছালী ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করবেন এবং সন্ত্রাসমুক্ত এলাকা গড়বেন।
প্রচারণার শুরুতে হাশিমপুর বাজারে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মুনাজাত করা হয়। দিনভর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ করেন তিনি। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd