• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে জামায়াতের নির্বাচনী জনসভা আগামীকাল: প্রস্তুতি শেষ পর্যায়ে, ৩ লাখ মানুষের সমাগমের আশা

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগামীকালকের যশোর সফর ও নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শহরের ঈদগাহ ময়দানে আয়োজিত এই বিশাল জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
দলীয় নেতাকর্মীদের দাবি, আমীরের আগমনকে কেন্দ্র করে যশোর জেলার প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর এ রাজনৈতিক কর্মসূচীকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা শহর ও গ্রামে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন।
যশোর জেলা আমীর গোলাম রসুল জানিয়েছেন, আগামীকালকের এই জনসভাটি হবে স্মরণকালের অন্যতম বৃহত্তম সমাবেশ। প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যশোরের জনতা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। এছাড়া রাজনৈতিক সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটাতে এই জনসভায় দেশের প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও ‘সুধীজন’ হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আগামীকালকের এই সমাবেশ থেকে ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক দিক-নির্দেশনা দেবেন। এই নির্দেশনার ওপর ভিত্তি করেই আগামী দিনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশকে শান্তিপূর্ণ ও সফল করতে প্রশাসনের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবক বাহিনীর বিশেষ নজরদারি নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd