
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে ভারত সংলগ্ন ইছামতি নদীর পাশ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় জানাসীমান্তবাসীরান, সাধারণ মানুষের চরের মাঠে প্রবেশ নিষিদ্ধ থাকলেও এ পথে স্বর্ণ, ফেনসিডিল, মদ ও অস্ত্র চোরাচালান হয়ে থাকে। ধারণা করা হচ্ছে, চোরাচালানকে কেন্দ্র করে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। এর আগে এ সীমান্ত থেকে একাধিকবার ঝুলন্ত ও নদীর পাড়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, “ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যশোর পিবিআই তদন্তের দায়িত্ব নেবে।”