• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খোমেনি হত্যার প্রতিবাদে  যশোরে বিক্ষোভ সমাবেশ  যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি যশোরে হিট ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার ও হুইলচেয়ার বিতরণ যশোরে ব্যবসায়ীকে অজ্ঞান করে ২ লক্ষাধিক  টাকা ছিনতাই যশোর শার্শায় ১৭৫ বোতল উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোরে অভিযানে বার্মিজ চাকুসহ যুবক আটক যশোরে ধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান যশোরের অভিযানে আলমগীর হত্যা মামলায় মনিরুল গ্রেফতার,ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের প্রতি আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি ইরানে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ যশোরে 

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লং জাম্পসহ ২০টি ইভেন্টে অংশগ্রহণ করে তাদের শারীরিক সক্ষমতা ও মেধার পরিচয় দেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও খেলোয়াড়সুলভ আচরণে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. সারাফত হোসাইন। সভাপতির বক্তব্যে তিনি বলেন,খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যোগ্য ও নৈতিক নাগরিক—এই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি ত্রিভাষিক ও যত্নশীল শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহাবুবুর রহমান বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মোবাইল ও প্রযুক্তিনির্ভরতা থেকে বের করে আনতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সুস্থ বিকাশে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
শুভেচ্ছা বক্তব্যে কলেজের চেয়ারম্যান আবু ফয়সাল বলেন,শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার রশিদুজ্জামান রতন, পরিচালক (নির্বাহী সচিব) গাউসুল আজম, পরিচালক (এডমিন), পরিচালক (ফাইনান্স) রেজওয়ান হোসেন, পরিচালক হাসানুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
শেষপর্বে ১২০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দ-উল্লাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। সফল এই আয়োজনের মাধ্যমে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আগামীর প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd