• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর চৌগাছায় ফার্নিচারের দোকানে আগুন, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা

Reporter Name / ১৯০ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

যশোরের চৌগাছা উপজেলায় একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুন লেগে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৪টার দিকে চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের বড় খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানটি স্থানীয় বাসিন্দা মাসুদ রানার (৩৫)। তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে এবং পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।

আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দোকানের কাঠের আসবাব ও মালামাল পুড়ে গিয়ে আনুমানিক আট লাখ টাকার ক্ষতি হয়।

ফায়ার সার্ভিস ও উপস্থিত স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় চৌগাছা থানাকে অবহিত করা হয়েছে। থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd