• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর-৩ আসনে জুয়েলের মনোনপত্র জমা নেওয়ার নির্দেশ এনসিপি প্রার্থীর

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
যশোর-৩ (সদর) আসনে এসসিপির প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয় গঠিত একটি বেঞ্চ রিট আবেদনের প্রেক্ষিতে যশোরের ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দিয়েছেন।
জুয়েলের পক্ষে রিটকারী আইনজীবী কামরুল আলম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে,গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে গেলে সময় পেরিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা না নিয়ে ফিরিয়ে দেন।ওই দিন শেষ সময়সীমা বিকেলে ৫টার আগেই মনোনয়নপত্র জমা দিলেও খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তার দপ্তরের দায়িত্ব সংশ্লিষ্টরা।
এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ চেয়ে ওইদিন রাতেই রিটার্নিং কর্মকর্তা কাছে লিখিত আবেদন করা হয়।
 লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসেও মনোনয়নপত্র দাখিল করা যায়নি। খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ আরো ৬ প্রার্থী ওই লিখিত অভিযোগে উল্লেখ করেন,২৯ডিসেম্বর সকাল থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে সশরীরে উপস্থিত হয়ে কার্যালয়ের ভেতরে নির্দিষ্ট বুথ থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করে অপেক্ষমাণ থাকেন তারা। এই অবস্থায় অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন গ্রহণ চলতে থাকায় বিকেল ৫টা অতিক্রান্ত হওয়ায় সবাইকে অপেক্ষায় থাকার জন্য জানানো হয় তাদের। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তখন বলা হয়, সবার মনোনয়নপত্র গ্রহণ করা হবে। কিন্তু ৫টা ৪০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করলেও এরপর সময় শেষ জানিয়ে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।
এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল।
ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলাম শুনানি শেষে ১৫ জানুয়ারি খালেদ সাইফুল্লাহ জুয়েল মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd