• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর রাজগঞ্জে গণভোটে সচেতনতা বাড়াতে উৎসবমুখর মক ভোটিং

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর মক ভোটিং কর্মসূচি।
বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান নিজে ভোট প্রদান করে মক ভোটিংয়ের উদ্বোধন করেন।
কর্মসূচিতে নারী ও পুরুষ ভোটাররা পৃথক লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে ভোট দেন। সাধারণ নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ব্যালট পেপার ব্যবহার করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য গণভোটের ব্যালট পেপারের নমুনা ব্যবহার করে এ মহড়া পরিচালিত হয়।
আয়োজকদের মতে, এ ধরনের মক ভোটিংয়ের মাধ্যমে ভোটারদের ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হয় এবং গণভোটে অংশগ্রহণে আগ্রহ ও সচেতনতা বাড়ে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd