• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

অভিভাবকদের সন্তানদের মধ্যে স্বপ্ন বুনে দেওয়ার আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

বিএনপির ভাইস চেয়ারম্যান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য এবং সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক নার্গিস বেগম অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের সন্তানদের মনে স্বপ্ন বুনে দিতে—যাতে তারা নিজেদের মধ্যে লুকায়িত শক্তিকে উপলব্ধি করতে পারে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। একই সঙ্গে তিনি বলেন, সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে পারে।
শনিবার যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। মেয়েরা আজ শিক্ষায় অনেক দূর এগিয়ে গেছে। তবে এ অগ্রগতির পেছনে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের শিক্ষা সহায়ক কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওই সরকার মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ, উপবৃত্তি চালু এবং চাকরিতে কোটা সৃষ্টি করেছিল। এর ফলে মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায় এবং আজ প্রতিযোগিতার মাধ্যমে যেকোনো পেশায় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে।
এর আগে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান ফারুক, উপাধ্যক্ষ অধ্যাপক আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম এবং কলেজের রসায়ন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক লুৎফর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক অশোকা রানী দত্ত। স্বাগত বক্তব্য দেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ফিরোজা বুলবুল কলি।
আলোচনা সভা শেষে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’তে দেশসেরা যশোরের চার শিশু—সাবিক সাদত, আয়ান রেজা, অরশী বিশ্বাস পৃথা ও আয়েশা সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রাক্তন শিক্ষার্থীদের একটি র‌্যালি বের হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী রুহি শামসাদ আরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd