• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব ইমরান হাসান টুটুল ঢাকায় কারাতে প্রশিক্ষণ সেমিনারে 

Reporter Name / ৬২১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ ;
বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউকাইয়ের আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকার পল্লবী ডি বক্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে একদিনব্যাপী কারাতে প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউকাইয়ের সভাপতি শমসের আলম ভূঁইয়া। প্রশিক্ষণ প্রদান করেন আমেরিকান কারাতে প্রশিক্ষক সিহান আবু সুফিয়ান হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি রনি এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউকাইয়ের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইনুল হোসেন, সদস্য রুপু আহমেদ, খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সদস্য সচিব ইমরান হাসান টুটুল।
কারাতে প্রশিক্ষণ সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সেমিনার কারাতে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd