• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

পিতার কবর জিয়ারত করে যশোর সদর আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি শহরের কারবালা কবরস্থানে গিয়ে তাঁর প্রয়াত পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
মনোনয়ন জমা শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বিএনপি নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
মনোনয়নপত্র জমাদানকালে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd