• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গ: সিপাহি বরখাস্ত, দুই কর্মকর্তা শোকজ

Reporter Name / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার:

বেনাপোল কাস্টমস হাউজে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক সিপাহিকে সাময়িক বরখাস্ত ও দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গত ২৪ আগস্ট (রোববার) কাস্টমস হাউজের কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বরখাস্তকৃত সিপাহি হলেন রায়হান আহমেদ। শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন—
সহকারী রাজস্ব কর্মকর্তা এফএম ফয়সাল
সহকারী রাজস্ব কর্মকর্তা খায়রুজ্জামান।
সূত্র জানায়, গত ২১ আগস্ট কাস্টমস-বিজিবি যৌথ এক্সিট পোস্টে কর্তব্যরত অবস্থায় সিপাহি রায়হান আহমেদ ইচ্ছাকৃতভাবে গাড়ির নম্বর পরিবর্তন করে লিপিবদ্ধ করেন। সংশ্লিষ্ট গাড়ির নম্বর ছিল খুলনা মেট্রো-১১-১২৪৪। কিন্তু তিনি তা খুলনা মেট্রো-১১-১২৪২ হিসেবে এন্ট্রি দেন।
ঘটনার পর তদন্তে বিষয়টি প্রমাণিত হলে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে এবং সংশ্লিষ্ট দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd