আহবান প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মত যশোর মোবাইল ব্যাংকিং ঐক্য পরিষদ পরিবার এর পক্ষ থেকে সকাল ৯টায় মনিহার মোড়ে নির্মিত বিজয় স্তম্ভে। বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা প্রাণ দিয়েছেন, সেই সব বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েন সংগঠনের সভাপতি উত্তম কুমার ধর এর নের্তৃতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মনিহার মোড়ে নির্মিত বিজয় স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কল্পে পুষ্পমাল্য অর্পণ করার পর, সকাল ১০টায় সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন সঞ্চালনায় ও সদস্য সচিব ইমাম হাসান মাহামুদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত কোষাধ্যক্ষ ইরফান আলি, অসিত বিশ্বাস, লিমন, রয়েল, পিকুল, বিধান, মামুন, আক্তারুল, শারমিন আক্তার, রফিকুল ইসলাম, জাবেদ হাসান, তরফদার মাসুম, মেহেদী হাসান, শেখ ফয়সাল ড্যানি, রায়হান উদ্দিন প্রমূখ।