• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না; চাকুসহ আটক যুবক পুলিশের হাতে যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোরে জামায়াতে ইসলামের আলোচনা সভা

Reporter Name / ১৭৩ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাব যশোরে হলরুমে এসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভিপি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের কাদের,জেলা অফিস সেক্রেটারি নূরে আলম নূর,অধ্যাপক আবুল হাসান ও মাওলানা ইসমাইল হোসেন।
বক্তারা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। এ ধরনের বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় জামায়াতে ইসলামের জেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd