• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে গাঁজাসহ কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

যশোর কেন্দ্রীয় কারাগারের সিভিল স্টাফ (ব্লাক স্মিথ) হিসেবে কর্মরত আব্দুস শুকুর (৩৬) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, কারাগার অভ্যন্তরে গাঁজা নিয়ে যাওয়ার অভিযোগে আজ সোমবার (২৫ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।

আটক আব্দুস শুকুর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটক গ্রামের সহিমুদ্দিনের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম জানান, আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আব্দুস শুকুর কারাগারে প্রবেশের উদ্দেশ্যে ফটকে আসেন। এসময় নিয়ম অনুযায়ী দেহ তল্লাশি করেন সহকারী প্রধান কারারক্ষী মো. আবুল হাশেম। এসময় তার ডান বগল থেকে সাদা পলিথিনে মোড়ানো ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পর কারাকর্তৃপক্ষ তাকে কোতয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd