• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি

Reporter Name / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ ;

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে যশোরে মানববন্ধন, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্র ও নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’-এর যৌথ উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডি যশোর কেন্দ্রের সভাপতি বীথিকা সরকার।

মানববন্ধন শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে চিত্রা মোড় হয়ে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে  সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন রোধে জনসচেতনতা বাড়াতে হবে, সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নারী–পুরুষের সমান অধিকারের দাবিকে আরও শক্তিশালী করতে হবে। আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। সকলে অংশ নিলে পরিবর্তন সম্ভব।” তিনি আশা করেন, এ ধরনের কর্মসূচি যশোর অঞ্চলে নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ে ইতিবাচক জনমত সৃষ্টি করবে।

কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd