• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে যবিপ্রবিতে ইএসটি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ২১১ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা “ইকো বিটস্” শিরোনামে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা, অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
বক্তব্যে উপাচার্য বলেন, “জীবনের প্রতিটি বাঁধা অতিক্রম করলে সফলতা আসবেই। পরিশ্রম কখনো বৃথা যায় না। নৈতিকতা, শিক্ষা ও শ্রমকে কাজে লাগিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলেই জীবনে সাফল্য অর্জন সম্ভব।” তিনি শিক্ষার্থীদের স্ব-উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানান।
ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার এবং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা।
ইএসটি বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ফরহাদ ইসলাম ও অনসূয়া দাস। সন্ধ্যায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd