• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ট্রাক চাপায় শিশু নিহত

Reporter Name / ৩৭১ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আহবান প্রতিনিধি : যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ার রিপনের বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত শিষ শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, আরাফাত যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সকালে বড় ভাইয়ের সাইকেলে স্কুলে যাচ্ছিল সে। বড় ভাই সাইকেল চালাচ্ছিল, আর আরাফাত বসেছিল পিছনে। পথে সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৩৬৯৭) পেছন দিক থেকে সাইকেলে ধাক্কা দিলে আরাফাত সড়কে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা আবাসিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক থাকা চালককে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd