• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে তালাকপ্রাপ্ত হওয়ার ৬ দিনের মাথায় স্বামী কর্তৃক স্কুল শিক্ষিকাকে হুমকি থানায় অভিযোগ

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার :
তালাকপ্রাপ্ত হওয়ার ৬দিনের মাথায় স্কুল শিক্ষিকাকে (৩০) হুমকি এবং সামাজিক ভাবে মানসম্মান ক্ষুন্নকরার অভিযোগ উঠেছে মাজহারুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। মাজহারুল ইসলাম যশোর শহরের শংকরপুর আপনের মোড়ের রুপায়ন সিটি এলাকার সবুর গাজীর ছেলে।
ওই শিক্ষিকার পিতা শার্শা উপজেলার শিকারপুর গ্রামের বদরুল আলমের অভিযোগ, চলতি বছরের ১৪জুন তার মেয়ে সানজিদা শারমিন শোভার (৩০) সাথে মাজহারুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পরই মাজহারুল ইসলাম তার মা আছিয়া খাতুনের সহযোগিতায় শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করে। সংসারে সারাক্ষণ অশান্তি শুরু হয়। সপ্তাহ খানেক আগে সানজিদা বাড়িতে চলে যাসে। এবং মাজহারুল ইসলামকে তালাক দেয়। এরপর থেকে মাজহারুল মোবাইল ফোনে নানা ভাবে হুমকি দিতে থাকে। শোভা যশোর সদর উপজেলার নারাঙ্গালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। গত ১৯ আগস্ট মাজহারুল ইসলাম তার স্কুলের সামনে যায় এবং শোভাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে মারপিটসহ নানা হুমকি দেয়। তাদের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়িয়ে দিয়ে মানসম্মানের ক্ষতিসাধন করবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি কোতয়ালি থানায় এই ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd