• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সোমবারের তিন ম্যাচে জয় রামনগর ও নওয়াপাড়ার, ড্র নরেন্দ্রপুর–চাঁচড়া

Reporter Name / ২১৫ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আহবান  নিউজ :
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সোমবারের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যশোর সদরের বিভিন্ন মাঠে। দিনের খেলাগুলোর মধ্যে দুটিতে জয় পেয়েছে রামনগর ও নওয়াপাড়া ইউনিয়ন দল। আর নরেন্দ্রপুর ও চাঁচড়া ইউনিয়নের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে।
নরেন্দ্রপুর বনাম চাঁচড়া ড্র
সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে দিনের প্রথম ম্যাচটি হয় নরেন্দ্রপুর ও চাঁচড়া ইউনিয়নের মধ্যে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
প্রথমার্ধের ১৫ মিনিটে নরেন্দ্রপুরের আলিফ গোল করে দলকে এগিয়ে নেন। পরে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে চাঁচড়ার ওমর সাহাদাত রাকেশ গোল করে সমতা ফেরান। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ ড্রয়ে শেষ হয়।
এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাঁচড়ার ওমর সাহাদাত রাকেশ। পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ। দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।
নওয়াপাড়ার সহজ জয়
হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইছালী ও নওয়াপাড়া ইউনিয়ন। নওয়াপাড়া ২–০ গোলে জিতে মাঠ ছাড়ে।
প্রথমার্ধের ২০ মিনিটে ফাইম এবং ২৭ মিনিটে উত্তম গোল করেন। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় নওয়াপাড়ার জয় নিশ্চিত হয়। খেলায় সেরা খেলোয়াড় হন নওয়াপাড়ার উত্তম। পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। ম্যাচে অংশ নেওয়া দুই দলকে প্রাইজমানি দেওয়া হয়।
রামনগরের কঠিন জয়
কুয়াদা স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয় রামনগর ও আরবপুর ইউনিয়ন। রামনগর ২–১ ব্যবধানে জেতে।
ম্যাচের ১৯ মিনিটে বিল্লাল এবং ২৯ মিনিটে সরাফাত পেনাল্টি থেকে গোল করে রামনগরকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আরবপুরের কাওসার একটি গোল করলেও তা হারের ব্যবধানই কমায়।
এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রামনগরের সরাফাত। পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। দুই দলকেই প্রাইজমানি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd