• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে যশোর সদর

Reporter Name / ২২২ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব রোববার শুরু হয়েছে। প্রথম সেমিফাইনালে মণিরামপুর উপজেলা দলকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সদর উপজেলা দল। ম্যাচের শুরুতেই, ২য় মিনিটে একমাত্র গোলটি করেন সদরের খেলোয়াড় হাসান।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মণিরামপুর দলের কিংকর।
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এতে মুখোমুখি হবে চৌগাছা ও অভয়নগর উপজেলা দল। ওই ম্যাচের বিজয়ী দল আগামী ২০ নভেম্বর সদর উপজেলার বিপক্ষে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে।
আয়োজক কমিটি জানিয়েছে, চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা এবং রানার্সআপ দলকে দেওয়া হবে দেড় লাখ টাকা প্রাইজমানি। যশোর জেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd