• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে চাকুসহ পুলিশের হাতে এক যুবক আটক

Reporter Name / ৪৫৮ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

স্টফ রিপোর্টার
যশোরে চাকুসহ খালেদ মাহমুদ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে লোকজন। খালেদ মাহমুদ শহরের পালবাড়ি সিঙ্গার শোরুমের পেছনের মোহাম্মদ মোস্তফার ছেলে।
কোতয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানিয়েছেন, বুধবার দুপুরে পালবাড়ি ভাষ্কর্যের মোড়ের পেছনে মামুন সুলতানের দোকানের সামনে লোকজন চাকুসহ এক যুবককে আটক করে রেখেছে। সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং খালেদ মাহমুদকে হেফাজতে নেন। পরে তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd