• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পারিবারিক কলহে হামলা, আহত ২ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক মালামাল উদ্ধার যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত যশোরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আবহে উদযাপিত যশোরে ত্রিমুখী সংঘর্ষে আহত ২,একজনের অবস্থা আশঙ্কাজনক মোস্তফা কামালকে খেলোয়াড়  ক্রীড়া সংগঠক ফুলের শুভেচ্ছা জানান যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার আটক ১ যশোর পৌরসভার কোরবানির বর্জ্য দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পরিষ্কারের নির্দেশ পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রতিমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ টাকা প্রণোদনা গৌরীপুরে মেয়র পদপ্রার্থী আবুল বাসেদ কাজল এর নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনিকে ঢাকা থেকে আটক ডিবি পুলিশের  জিজ্ঞাসাবাদ শেষে আদালতের সোপর্দ 

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় পুনর্বহালের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১১৯ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:
প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় পুনর্বহালের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হামিদুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায়
অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন
রুপা খাতুন,ইয়াসিন আরাফাত,আনজুম সিপার, শ্রেয়া ভৌমিক, আশিনুল বাহার, ইলিয়াস, সুমাইয়া ইলা, ইসমাইল হোসেন ,খায়রুল ইসলাম ও ফরহাদ
হোসেন।
মানববন্ধন শেষে তারা যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানান। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন,২৮ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও পদ সংযোজন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলেও ২ নভেম্বর ২০২৫ তারিখে তা বাতিল করা হয়েছে, যা প্রাথমিক শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।
বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে প্রাথমিক স্তরে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক। সুস্থ, দক্ষ ও কর্মক্ষম জাতি গঠনে এ বিষয়টি অপরিহার্য। তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। পাঁচ দফা দাবি মধ্যে রয়েছে,
প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও পদ অবিলম্বে পুনর্বহাল করা।
জাতীয় শিক্ষানীতিতে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা,প্রশিক্ষিত শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ নিশ্চিত করা,বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের জন্য বাজেট বৃদ্ধি করা ও জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া মনিটরিং সেল গঠন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd