• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে সিটি কলেজ ছাত্রদলের সভাপতিকে কুপিয়ে আহত

Reporter Name / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:

যশোরে মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে আশ্রম রোডের জনৈক তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন সোহানুর রহমান। এসময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যুবক রাতিন (২১) চাকু দিয়ে তাকে আক্রমণ করে। এতে সোহানের পেটের নিচের অংশে উভয় পাশে রক্তাক্ত জখম হয়।

পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

আহত সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd