• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যবিপ্রবিতে অনুজীববিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ২৯০ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
{"data":{"pictureId":"59440833faba4b43afb89988d0ef5f39","appversion":"5.3.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":["edit"],"capability_extra":{}},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[]}"}

আহবান নিউজ:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুজীববিজ্ঞান (এমবি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ফুল, সম্মাননা স্মারক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় হলো মানুষ তৈরির কারখানা। এখানে শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মানবিক গুণসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা হয়। তোমরা আধুনিক শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু ডিগ্রি নিলেই হবে না, প্রত্যেককে দক্ষ ও গুণগতমানসম্পন্ন অনুজীববিজ্ঞানী হতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে সময়কে কাজে লাগাতে হবে। ভালো বন্ধু নির্বাচন করো, কারণ একজন ভালো বন্ধু জীবনের পথপ্রদর্শক।”
অনুষ্ঠানে অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, সহকারী প্রক্টর মোঃ ইমান আলী ও প্রভাষক মোঃ শামিনুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবিনা সুলতানা নওরিন ও নাদিয়া ফাইজুরা হাফসা। সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd