• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

বিএনপির স্থায়ী কমিটির সাবেক  সদস্য তরিকুল ইসলামের  মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:

যশোরে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ (মঙ্গলবার)। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

সকাল ৯টায় শহরের কারবালা কবরস্থানে মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন জেলা বিএনপি ও সহযোগি সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে জেলা বিএনপির কার্যালয়ে তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

একই স্থানে জেলা ছাত্রদল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লীদের মাঝে টুপি ও জায়নামাজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd