• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

শার্শায় বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

Reporter Name / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর ) বিকেলে  শাশার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগআঁচড়া হাই স্কুল মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খায়রুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম। প্রধান অতিথি ছিলেন শার্শা ৮৫-১ আসনের বিএনপির দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা ও আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান।

এছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুম তরিকুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd