• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

নিবন্ধন ফিরে পেল জাগপা ।যশোরে আনন্দ মিছিল

Reporter Name / ৪০৭ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

বিপ্লব আর বিপ্লবীদের কখনও দাবিয়ে রাখা যায় না।
রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। আজ রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নিবন্ধন ফিরে পাওয়ায় দেশব্যাপি আন্দমিছিল করেছে দলটি। তারই অংশ হিসেবে জাগপা’র প্রেসিডিয়াম সদস্য , খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক, যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নিজামদ্দিন অমিতের নেতৃত্বে যশোরে আন্দমিছিল করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন লাভ করে। এক যুগ পর ২০২১ সালের ২৮ জানুয়ারি তাদের নিবন্ধন বাতিল করা হয়। নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে মাননীয় হাইকোর্ট বিভাগ রায় প্রদান করে ১৯ মার্চ ২০২৫। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপা’র নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে।

—কাগজে কলমে যেই কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপা’র ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী দৃঢ় অবস্থান। তাই ভারতীয় “র” এর পরিকল্পনায় এবং ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়। শুধু বিদেশ নয়, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা নাম ব্যবহার করে দেশেও একাধিক ব্যক্তি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের অবসান হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসব কথা বলেন, জাগপা’র প্রেসিডিয়াম সদস্য , খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক, যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নিজামদ্দিন অমিত।
অমিত বলেন, আজ ফ্যাসিস্ট শেখ হাসিনার পরাজয়ের আরেকটি দিন। সে জানেনা বিপ্লব আর বিপ্লবীদের কখনো দাবিয়ে রাখা যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd