• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

শার্শায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আহম্মদ আলী শাহীনকে শোকজ

Reporter Name / ১৮২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহম্মদ আলী শাহীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।

সম্প্রতি যশোর- ১ (শার্শা) আসনের ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশীর মনোনয়ন ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে অসৌজন্যমুলক ও দলীয় শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে।

নোটিশটি শনিবার (০১ নভেম্বর) সকালে গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছায়।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এই কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, সম্প্রতি যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে এক পথ সভায় অসৌজন্যমুলক ও দলীয় শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী শাহীন। কারণ দর্শানোর নোটিশ হাতে পাওয়ার পর উক্ত বিষয়ে তাকে ৪৮ ঘন্টার মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

আজ শনিবার এ বিষয়ে জানতে আহম্মদ আলী শাহীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন- আহম্মদ আলী শাহীনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এ ঘটনার জবাব চাওয়া হয়েছে। তিনি জবাব দেওয়ার পর দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd