স্টাফ রিপোর্টার :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এসময় ভবেরবেড় পশ্চিমপাড়ার মৃত তোরাব শেখের ছেলে মো. আজিমুল শেখ (৪৫) কে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঘটনার পর উপ-পরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আটক আজিমুল শেখের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।