• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

নারীর অধিকার বাস্তবায়নের নীতির কবিতার ভূমিকা অনেক : ড. আসমা বেগম

Reporter Name / ২৪০ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

নারীর অধিকার বাস্তবায়নে কবি ও সংগঠক নূরজাহান আরা নীতির কবিতা ফুটে উঠেছে সাম্যের গান। সমাজের সকল স্তরের নারীর সম্মানজনক অবস্থানের জন্য তিনি কবিতার মাধ্যমে সংগ্রাম করে গেছেন। তঁার কবিতা গুলো নিয়ে গবেষণার বিশেষ প্রয়োজন। তাহলে সমাজের অনেক উপকার হবে।

শুক্রবার বিকেলে (৩১ অক্টোবর) প্রেসক্লাব যশোরে কবি ও সংগঠক নূরজাহান আরা নীতির স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম এসব কথা বলেন।

বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর আয়োজিত কবি ও নূরজাহান আরা নীতি স্মরণসভার আহবায়ক ড. মো. মুস্তাফিজুর রহমানের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,  ডা.আবুল কালাম আজাদ লিটু, লেখক ও গবেষক অধ্যাপক কাজী শওকত শাহী, কবি খসরু পারভেজ, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ড. শাহনাজ পারভীন।

স্মরণসভায় স্মৃতিচারণে অংশ নেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুণ অর রশিদ, সহকারী অধ্যাপক টিটভ জামাল, রাজনৈতিক ও সাংস্কৃতিক  ব্যক্তিত্ব আবুল হাশিম রেজা, হাফিজুর রহমান, নিজামদ্দিন অমিত, কবি মোকাররম হোসেন, সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, কবি নাঈম নাজমুল, কবি এম এ কাসেম অমিয়, কবি অরুণ বর্মণ, কবি রাশিদা আখতার লিলি, কবি আতিয়ার রহমান, কবিপুত্র মোস্তানূর রহমান সাক্ষর প্রমুখ।

কবি আহমদ রাজুর উপস্থাপনায় অনুষ্ঠানে কবির জীবনী পাঠ করেন কবি মঞ্জুয়ারা সোনালি। স্মরণ সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন

দোয়া পরিচালনা করেন একেএম শহিদুল্লাহ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে লিরিক যশোর, সৃষ্টিশীল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোর, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর, দ্যোতনা সাহিত্য পরিষদ, কৃষ্টিবন্ধন যশোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd