• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন আটক

Reporter Name / ৩৪১ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের লালদীঘির পাড়ে অবস্থিত বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জড়িত থাকার অভিযোগ আওয়ামী লীগের দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন শহরের ষষ্ঠতলা এলাকার পলাশ হোসেনের ছেলে গোলাম মোস্তফা সাব্বির এবং রেলগেট রায়পাড়া কয়লাপট্টির জাহাঙ্গীরের ছেলে জাকির হোসেন সাগর। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের দড়াটানা মোড় থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, আটককৃতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া বর্তমানে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়।
প্রাথমিক তদন্তে উঠে আসে, আটককৃতরা গত বছরের ৪ আগস্ট বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ছিলেন। ফলে তাদেরকে ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd