• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে জাগপার বিক্ষোভ মিছিল: “মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ” — নিজামদ্দিন অমিত

Reporter Name / ৩৫৫ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ অক্টোবর) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত।
বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষ যখন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়, তখন তারা সংবিধানের দোহায় দেয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে সংবিধান মানলে এই অন্তর্বর্তী সরকারও অবৈধ।” তিনি আরও বলেন, “দিল্লি সরকারের আধিপত্যে হাসিনার অপরাজনীতি আর চলবে না। নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াতসহ সব গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে আবারও প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। জনগণ ইতোমধ্যেই তাদের অপরাজনীতি নিষিদ্ধ করেছে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু, এবং জেলা নেতৃবৃন্দ শাহাজাদা ইমরান, প্রতাপ বিশ্বাস, মঞ্জুর রহমান, রেজোত্তয়ান বাবু, রিয়াজ হোসেন, মিলন হোসেন সুরুজ খান, সোহানুর রহমান সোহেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd