আহবান নিউজ :
আজ ২২ অক্টোবর ২০২৫” জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মীনি, ৭০’ দশকের ছাত্রনেত্রী, জাগপা প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ “প্রয়াত আলহাজ্ব অধ্যাপিকা রেহানা প্রধানের ” ৭ম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে প্রয়াত নেত্রীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
জাগপা যশোর জেলার পক্ষ থেকে আজ বাদ যোহর যশোর জেলা মডেল মসজিদে প্রিয় নেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মঈনদ্দিন ও হাফেজ মাওলানা মিজানুর রহমান।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, (প্রতিষ্ঠাতা সভাপতি যশোর জেলা, প্রধান সমন্বয়ক খুলনা বিভাগ) মজলুম জনতার নেতা মোঃ নিজামদ্দিন অমিত, জাগপা সহ-সভাপতি বজলু হাওলাদার,সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু,জাগপা নেতা রেজওয়ান বাবু,শেখ সিফাত হোসেন, রিয়াজ ইসলাম, জাকির হোসেন প্রমুখ।