
আহবান নিউজ :
যশোরে ভ্রূণ হত্যার অভিযোগে পুত্রবধূসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার সদর উপজেলার চাউলিয়া গ্রামের মনোয়ারা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের আদালতে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন বাঘারপাড়ার ভিটাবল্লা গ্রামের মুক্তার ফকির, তার স্ত্রী ছায়মা বেগম, মেয়ে আমেনা খাতুন এবং একই গ্রামের নুর আলম।
অভিযোগে বলা হয়েছে, বাদীর ছেলে গ্রিস প্রবাসী জুনায়েদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন সাত মাসের অন্তঃসত্তা ছিলেন। গত ১১ অক্টোবর আমেনাকে তার বাবা-মা বাড়ি নিয়ে গিয়ে যশোর শহরে এক অজ্ঞাত নার্সের সহায়তায় গর্ভপাত ঘটান বলে অভিযোগে উল্লেখ করা হয়। আদালত কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।#