• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক

তাবাসসুম ইসলাম সারাহ আইন বিষয়ে  উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
এবারের এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাসসহ জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ তাবাসসুম ইসলাম সারাহ ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। তিনি যশোর সরকারী মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের ছাত্রী। সারাহ গত এসএসসি পরীক্ষাতেও যশোর দাউদ পাবলিক স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে জিপিএ ৫ পেয়েছিলেন।
এক প্রতিক্রিয়ায় সারাহ বলেন, তার এই সাফল্যের পেছনে কলেজের বিভাগীয় শিক্ষক, কোচিং সেন্টারের শিক্ষক এবং গৃহ শিক্ষকের অবদান সবচেয়ে বেশি। এ ছাড়া মা বাবার দোয়া ও নিজের পরিশ্রম এই সফলতার পেছনে মুল ভূমিকা পালন করেছে। তিনি তার এই সফলতার জন্য মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সারাহ বলেন, পরিশ্রম ছাড়া ভালো কোন কিছুই অর্জন করা সম্ভব নয়। মন দিয়ে লেখা পড়া করলে এবং ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে সকল প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলেই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।
উল্লেখ্য তাবাসসুম ইসলাম সারাহ প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এবং দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম ও কলেজ শিক্ষক আইরিন আক্তার দম্পত্তির ছোট মেয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd