• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য র‍্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি, যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২ যশোরে আওয়ামী লীগের মশাল মিছিলের অভিযোগ, দুইজন আটক গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত যশোর চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত যশোর শেখহাটিতে মাদকবিরোধী অভিযান, দুইজন কারাগারে যশোর ডেঙ্গু প্রতিরোধে অভিযান, বিভিন্ন নির্দেশনা

যশোরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: শিশু কন্যা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ২২৩ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যে যশোরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৫। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা শিশু একাডেমি মিলনায়তনে শিশু কন্যা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রওনক জাহান বলেন,“জাতীয় কন্যাশিশু দিবস সমাজে নারীও কন্যাশিশুর অধিকার, মর্যাদাও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববার একটি সুযোগ এনে দেয়। আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে নারী ও পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের সহযোগী ও পরিপূরক শক্তি।”

তিনি আরও বলেন,“অনেক নারী মানসিক চাপে ভোগেন কারণ তাঁরা নিজেদের অনুভূতি প্রকাশে সংকোচ বোধ করেন। শারীরিকভাবে সক্রিয় থাকা, ব্যায়াম ও মানসিক প্রশান্তি বজায় রাখা মানসিক সুস্থতার প্রথম ধাপ। নিজের অধিকারের কথা বলা কোনো অপরাধ নয়—বরং এটি নিজের প্রতি দায়িত্ববোধের প্রকাশ।”

রওনক জাহান বলেন, “আমরা চাই আমাদের কন্যাশিশুরা আত্মবিশ্বাসী হয়ে বড় হোক, নিজেদের স্বপ্ন পূরণের সাহস অর্জন করুক। তাদের জন্য এমন একটি সমাজ তৈরি করতে হবে, যেখানে নিরাপত্তা, সম্মান, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত থাকবে। নারী ও পুরুষ একে অপরের সহযোগিতার মাধ্যমেই মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে আলোচনা শেষে কন্যাশিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

দিবসটি উদযাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd